ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

জনতার দৃষ্টি

আপডেট: 1 month ago

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা
ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

ধুনটে এলডিডিপি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম।

বগুড়ার ধুনট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসে প্রধান অতিথি হিসেবে উক্ত সংবর্ধনা প্রদান করেন বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কাজী আশরাফুল ইসলাম। ধুনট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও হাসপাতালের কর্মকর্তা ডা: মোছা: রেহেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাসরিন পারভিন ও ডিটিও ডা: মামুনুর রশিদ। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদায়ী লাইফ ষ্টক কর্মকর্তা ডা: সরলা রানী সাহা, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) বিশ্বজিৎ কর্মকার, মাঠ সহকারী লিটন কুমার, এআই টেকনিশিয়ান রনজু আহম্মেদ, আব্দুল মান্নান, পার্থ সেন, আব্দুল খালেক প্রমূখ।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785